বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৪, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৯টি গুরুত্বপূর্ণ সভা: দুর্গাপূজা ও বিশ্ব ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তার নির্দেশ

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৯টি গুরুত্বপূর্ণ সভা: দুর্গাপূজা ও বিশ্ব ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তার নির্দেশ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী ৯টি গুরুত্বপূর্ণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভাসমূহ হলো:
১. বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা
২. চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা
৩. ঢাকা বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা
৪. বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা
৫. বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা
৬. তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ ও পরিবীক্ষণ ঢাকা বিভাগীয় কমিটির সভা
৭. জেলা প্রশাসকগণের মাসিক সমন্বয় সভা
৮. জেলা প্রশাসকগণের মাসিক রাজস্ব সভা
৯. বিশ্ব ইজতেমা ২০২৬ উদযাপন উপলক্ষে মাঠ প্রস্তুতি ও সমন্বয় সভা

সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ, বিভাগের ১৩টি জেলার জেলা প্রশাসকবৃন্দ এবং এনএসআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কাস্টমস ও গোয়েন্দা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রাসঙ্গিক আলোচনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং তাবলীগ জামায়াতের প্রতিনিধিগণ অংশ নেন।

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, জাঁকজমকপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। পূজা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে পুলিশ, আনসার ও ভিডিপিসহ জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থেকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া।

পাশাপাশি বিশ্ব ইজতেমা ২০২৬-এর সার্বিক মাঠ প্রস্তুতি এবং বিভাগীয় উন্নয়ন ও রাজস্ব কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।