বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৩, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ

বকশীগঞ্জে নিজ বসত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বকশীগঞ্জে নিজ বসত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ ইমরান আকন্দ, জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বগারচর ইউনিয়নে ঘাসিরপাড়া মণ্ডলপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলাল মিয়া ওই এলাকার মৃত সুরাব আলী চাহাজির পুত্র ।নিহত আলাল মিয়া স্ত্রী ও ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান  নিয়ে ঢাকায় বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আলাল মিয়া ঢাকা থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে খাবার শেষে  নিজ ঘরে ঘুমানোর কথা বলে ঘরে চলে যান । সন্ধ্যা হয়ে গেলেও সে ঘুম থেকে না উঠায়।পরিবারের লোকজন ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের বেঁড়ার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে আশ পাশের লোকজন এসে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারকরে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি)  মকবুল হোসেন জানান,মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।