কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর দাবি, দলটির মধ্যে অনুতপ্তবোধ নেই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বিদেশে ড. ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। এসব ঘটনায় সরকার আইনগত ব্যবস্থাও নিচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতেই শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা।

