মোঃ ইমরান আকন্দ, জামালপুর:
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও) মুরাদ হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা- উল
হুসনা, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউরজ্জামান, উপজেলা খাদ্র নিয়ন্ত্রক সাইদুর রহমান,বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) ষ্টেশন অফিসার আব্দুল কুদ্দুছ,সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলসহ সুধীজন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভায় অতিথিরা দিবসটির তাৎপর্য তুলেধরেন।পরে উপজেলা কার্যালয় প্রাঙ্গনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর পরিবেশনায় ভূমিকম্প, অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

