বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৪, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের বিক্ষোভের মুখে ড. ইউনূস

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের বিক্ষোভের মুখে ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে জেএফকে বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’সহ বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।

তবে এ ঘটনায় জড়িত প্রবাসীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।