বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৩, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১২, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ

“জাতীয় কন্যা শিশু দিবস দিবস-২৬ ইং” নতুন পোশাক বিতরণ ও প্রীতিভোজের মধ্য দিয়ে পালিত হলো,

“জাতীয় কন্যা শিশু দিবস  দিবস-২৬ ইং” নতুন পোশাক বিতরণ ও প্রীতিভোজের মধ্য দিয়ে পালিত হলো,

লালমনিরহাট প্রতিনিধি:

“শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়” এই প্রত্যয়ে লালমনিরহাটে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে লালমনিরহাট আল-নাহিয়ান শিশু পরিবারের নিবাসীদের মাঝে নতুন পোশাক বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করে লেডিস ক্লাব,লালমনিরহাট।

লেডিস ক্লাব লালমনিরহাটের সভাপতি এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে জাকিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরা বেগম, সুমি খাতুন এবং সাধারণ সম্পাদক এডভোকেট আঞ্জুমান আরা শাপলা।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান ও পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। কন্যা শিশুদের কল্যাণে এমন মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।