বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১৩, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১২, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের সাহেব আলীর সাম্রাজ্যের ইতি

সিদ্ধিরগঞ্জের সাহেব আলীর সাম্রাজ্যের ইতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামি সাহেব আলী (৪০)।

রোববার ( সেপ্টেম্বর ) বিকেল সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চলায় তারই এক সহযোগী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছিলেন সাহেব আলী। রোববার সন্ধ্যায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে তার নিজ বাহিনীর এক সহযোগী তাকে লক্ষ্য করে মৃত্যু নিশ্চিত করার জন্য পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠায়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে এলাকার সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের ফল। সাহেব আলীর নিজস্ব এক সহযোগীই তাকে গুলি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি দল। ওই সময় সাহেব আলীর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে র‍্যাবের চার সদস্য গুরুতর আহত হন। হামলার সুযোগে সাহেব আলী পালিয়ে যান এবং এতদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।