বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১১, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১১, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (১০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ নম্বর ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

স্থগিত ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যালোচনা করে রোববার (১১ অক্টোবর) ফ্লাইট দুটির নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় যাত্রীদের যাত্রায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রয়োজনে যাত্রীদের সংস্থাটির কেন্দ্রীয় কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

পরিস্থিতির পরিবর্তন ও পরবর্তী সিদ্ধান্তের তথ্য বিমানের অফিশিয়াল ওয়েবসাইটসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।