বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১২, ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।