বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১২, ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ

শহীদ জেহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শহীদ জেহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ অক্টোবর তৎকালীন স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন কে. এম. নাজির উদ্দিন জেহাদ।