মোঃ মেহেদী হাসান গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কর্মরত রিকশা ও অটোচালকদের মাঝে বিপুলসংখ্যক গেঞ্জি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান ও এন্টার টিভির চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মণ্ডল।
শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফ্রেশ বাজার লিমিটেডের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জীবিকা নির্বাহকারী রিকশা ও অটোচালকদের মাঝে এসব গেঞ্জি বিতরণ করা হচ্ছে।
প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন রিকশা ও অটোচালকরা। তাঁদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্রেশ বাজার লিমিটেডের এ উদ্যোগ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস। এর মাধ্যমে সমাজের কর্মজীবী মানুষের প্রতি সম্মান, সহযোগিতা ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে।
স্থানীয় বিভিন্ন হাট-বাজারে রিকশা ও অটোচালকদের মাঝে গেঞ্জি বিতরণের এ কার্যক্রম প্রতিষ্ঠানটির সামাজিক উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

