বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১১, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ

ঢাকার দুই থানায় নতুন ওসি, একযোগে বদলি ৮ পুলিশ পরিদর্শক

ঢাকার দুই থানায় নতুন ওসি, একযোগে বদলি ৮ পুলিশ পরিদর্শক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ওসিসহ আট পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি করা হয়েছে। ওই থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (এসআরইউ) দায়িত্বে বদলি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের (এসআরইউ) দায়িত্বে বদলি করা হয়েছে।

এ ছাড়া শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত), রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিবির তেজগাঁও বিভাগে এবং ডিবির ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।