বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৬, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে, কোন ধাপ কবে হবে, তা জানিয়ে দেওয়া হবে।’