বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১২, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ

পরিবহন খাতের চাঁদাবাজি-মাফিয়াবৃত্তি বন্ধে কাজ করবে নতুন ফেডারেশন: রিজভী

পরিবহন খাতের চাঁদাবাজি-মাফিয়াবৃত্তি বন্ধে কাজ করবে নতুন ফেডারেশন: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন এই কমিটির মাধ্যমে পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নতুন নতুন উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গত করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। দায়িত্ব পেলে ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে।