গাইবান্ধা প্রতিনিধি:
১৫ হাজারের বেশি বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC ও গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়ে EARN প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে BRAC-এর পক্ষে BRAC Skills Development Programme-এর Training Management Expert জি. এম. রিয়াজুল ইসলাম এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষে সমন্বয়কারী আফতাব হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্র্যাক EARN প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় গাইবান্ধা ও রংপুর জেলার চারটি উপজেলায় ১০৮টি Village Level Training Center (VLTC)-এর মাধ্যমে ১৫ হাজারের অধিক বেকার যুবক-যুবতীকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

