বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৮, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৭, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯

প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ জন মাদকসেবী, সন্ত্রাসবিরোধী আইনে ২ জন এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৫ জন মাদকসেবী হলেন—মোঃ ফারুক (৪০), মোঃ নয়ন (৩৭), মোঃ রিপন (৩০), মোঃ শুক্কুর আলী (৪০), রকিব (২৬), মোঃ রনি (২৬), মোঃ গোলাপ হোসেন (২৮), মুকবিল (৪০), মোঃ নয়ন সরকার (৪৪), মোঃ সাদ্দাম হোসেন (৩৬), মোঃ ছানি (২৭), মোঃ সুলতান খন্দকার (৪৫), মোঃ হালিম মিয়া (৫০), সৈকত (২৪) ও আলী আজগর (৫৫)।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দুজন হলেন—মাহবুব হাসান ফাহিম (২৭) ও মোঃ সোহেল (৩৮)।

এছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে যোবায়ের (২০) ও মোঃ জাহাঙ্গীর ওরফে সুলতান (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্টদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।