বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৬, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৬, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ

অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি অক্টোবরের শেষ সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে সফরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি কিছু জানাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা ছাড়তে পারেন। সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ আমন্ত্রণ পৌঁছে দেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশের পক্ষ থেকেও দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।