বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৬, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও শপিংমল খোলার আগের নির্ধারিত সময়সূচি কার্যকর হবে। সে অনুযায়ী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।