বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৫, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

সেনাসদস্যের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা, নিহত ৪

সেনাসদস্যের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা, নিহত ৪

নিজস্ব সংবাদদাতা :

ভারতের উত্তর প্রদেশে এক শহীদ সেনাসদস্যের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ওই সেনাসদস্যের ছেলে, ভাই, ভাতিজা ও অ্যাম্বুলেন্সের চালক।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে অযোধ্যা-সুলতানপুর সীমান্তের হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯.৬ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুবেদার মেজর সত্যবান সিংয়ের মরদেহ চণ্ডীগড়ের (পঞ্চকুলা) একটি হাসপাতাল থেকে তার নিজ গ্রাম দেওরিয়ার গালিয়া দুদহাইলায় নেওয়া হচ্ছিল। এ সময় পরিবারের সদস্যরাও অ্যাম্বুলেন্সে ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সত্যবানের ছেলে গৌরব সিং (২৮) ও চালক জসপাল (৩০) মারা যান। গুরুতর আহত সত্যবানের ভাই রাজন চৌধুরী (৩৫/৩৬) ও ভাতিজা রাম সমুজ সিং (৪০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সত্যবান সিংয়ের মরদেহ হালিয়াপুর থানায় রাখা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে সামরিক মর্যাদায় সত্যবান সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।