বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৫, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।