লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে বিগত সরকারের আমলে গুম, খুন, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন,তাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা সার্কিট হাউজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’এর মন্ত্রী,
অধ্যক্ষ আসাদুল হাবিব (দুলু)।
অনুষ্ঠানে বিগত সরকারের সময়ে গুম, খুন, আহত ও নির্যাতনের শিকার এবং পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহিউদ্দিন খান লিমনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস প্রদান করেন,
ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের, মন্ত্রী-অধ্যক্ষ আসাদুল হাবিব (দুলু) মহোদয় , তিনি বলেন যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় তাদের সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

