বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ

রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি গঠন : রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক

রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন  কমিটি গঠন : রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

রাজনীতির মাঠ চাঙ্গা করা ও নতুন ধারার সাংগঠনিক তৎপরতা জোরালো করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য ঘোষিত এই কমিটিতে মোঃ আজিজুল হাকিম রাতুল-কে আহ্বায়ক,মোঃ শাখাওয়াৎ হোসেন তারেক-কে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১ অক্টোবর এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির শীর্ষ সারিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাঃ অবঃ মোঃ ইলিয়াস মিয়া মোমেন প্রধান। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেনঃ- মোঃ মোহন মিয়া, মোঃ শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মোঃ সালাউদ্দিন দেওয়ান মাস্টার এবং সোহেল রানা সুলতান।
সদস্য সচিবের সঙ্গে সহযোদ্ধা হিসেবে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোছা: সাদিয়া আক্তার ও মোঃ ইশতিয়াক আহমেদ। একই সঙ্গে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেনঃ- ব্যারিস্টার মোঃ আরিফুল ইসলাম মিলন, মোঃ ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ শাকিল মিয়া, মোঃ মহিউদ্দিন খান, মোঃ হাসান আহমেদ এবং সেতুুল হাসান।
সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জাবেদুল হক সিয়াম।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ গাফফার চৌধুরী,মোঃ গোলাম রাব্বানী, মোঃ স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মোঃ আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমন দায়িত্ব গ্রহণ করেছেন।
দপ্তর সামলানোর ভার দেওয়া হয়েছে মোঃ সাফিন খন্দকার (দপ্তর সম্পাদক) এবং মোছা: নুসরাত তাবাসসুমকে (সহ-দপ্তর সম্পাদক)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে ১৭ জন প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মীকে। তাঁরা হলেনঃ- শাহাবুদ্দিন পাঠান, মোঃ রাকিবুল হোসেন শ্রাবন, মোঃ সাব্বির আহমেদ, মোঃ সেলিম রানা, মোঃ রুবেল মিয়া, মোঃ সিয়াম আহমেদ, মোছা: গোলাপী বেগম, মোঃ জোবায়ের হাসান নিবির, মোঃ ইমরান হোসেন, মোঃ জাহিদুল ইসলাম পলক, মোঃ মিলটন মিয়া, মোঃ অনিক মিয়া, মোঃ হাছান, মোঃ নাঈম মিয়া, মোঃ ইব্রাহিম, নূর মোহাম্মদ এবং মাসুদ রানা।

নবাগত আহ্বায়ক মোঃ আজিজুল হাকিম রাতুল বলেন, রূপগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। খুব শীঘ্রই রূপগঞ্জ উপজেলার অধীনস্থ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন ও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ ও শক্তিশালী ইউনিট কমিটি গঠন করা হবে।