বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৪, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা আরও উন্নত করতে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানতে চান তিনি।

এ সময় যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।

মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।