বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০

প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী হিসেবে মো. রমজান আলী (২৯), মো. সোহেল হোসেন (৩৫), তাইজুল ইসলাম (৩০), মো. জাকিরুল প্রামানিক (৩৩) ও মো. আমিরুল ইসলাম (৩৪) রয়েছেন।

মাদক মামলায় মো. শান্ত (৩০) ও মো. সাগর হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া নিয়মিত মামলায় আশেক শাহরিয়ার রিফাত (২২) এবং পরোয়ানাভুক্ত আসামি গোলজার হোসেন (৪১) ও আব্দুল হালিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।