ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ অটোরিকশার সাত আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

