দেশে ৩ দশমিক ২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি মাটির ৩৬ কিলোমিটার গভীরে।

