বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংরক্ষিত মহিলা আসনের ২৩ নম্বর আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ অক্টোবর থেকে শূন্য হয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগের কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্কের কথা সংবাদমাধ্যমে এসেছে।