বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-৯

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ৪ জন, পরোয়ানাভুক্ত ২ জন এবং পুরাতন মামলায় ১ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে শান্ত শিকদার রুশাদ (২৮), মো. ইমান হোসেন (৪০), মো. মোয়াজ্জেম (৩২) ও মো. সবুজ হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় মো. শাহ আলম (৫০) ও করিম মিয়া (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ছাড়া পুরাতন মামলায় সোনিয়া আক্তার (৩৮) এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. জুয়েল মোল্লা (২৭) ও মো. মোজাম্মেল হক মোজাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা এলাকায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ