বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

ভিন্নমতের প্রতি সম্মান দেখানোই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

ভিন্নমতের প্রতি সম্মান দেখানোই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ফাইল ছবি।

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এক স্কুলশিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরেন তিনি।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ওই শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশের পক্ষ থেকে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

মাহদী আমিন বলেন, মানুষের মত ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকতেই পারে। কারও মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে বলেও প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরেন তিনি।