বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ১, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ফের অচলাবস্থায় পড়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলেছেন রুবিও। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ায় প্রতিনিধিদলটির নিউইয়র্কে অবস্থানের প্রয়োজন ছিল না বলেও জানান ওই কর্মকর্তা।

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে ইরানি প্রতিনিধিদলটি নিউইয়র্কে অবস্থান করছিল।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, রুবিওর নির্দেশের কয়েক ঘণ্টা পর আব্বাস আরাঘচি ও অন্য ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হন। তবে ইরানি প্রতিনিধিদলের দাবি, তারা এমনিতেই শিগগির নিউইয়র্ক ছাড়ার পরিকল্পনা করেছিলেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পরই রুবিও এই নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।