প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়েই হবে, এ নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। যথাসময়েই সফর হবে। সফরের সময়সূচি নির্ধারণে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
তিনি বলেন, সফর নিয়ে বাংলাদেশ ও ভারত উভয় পক্ষই ইতিবাচক অবস্থানে রয়েছে। সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কোনো মন্তব্য বা সমর্থন করেননি ভারতীয় হাইকমিশনার।

