বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’, হাসনাতের গণভিক্ষা কর্মসূচির ঘোষণা

বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’, হাসনাতের গণভিক্ষা কর্মসূচির ঘোষণা

চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধে বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। পোস্টে জানানো হয়, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে।’ সাধারণ মানুষের দেওয়া এক টাকাও একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি ‘১৭ বছর ধরে অভুক্ত চাঁদাবাজদের’ জাতীয় পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দান করার মাধ্যমে চাঁদাবাজি বন্ধে দেশবাসীর প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।