বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর অশেষ রহমত’: রুমিন ফারহানা

বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর অশেষ রহমত’: রুমিন ফারহানা
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ফাইল

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানার শেয়ার করা ফটোকার্ডে লেখা রয়েছে, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ, অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’

ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহর কসম’।

এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে আল্লাহর রহমত বলে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা।

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।