বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ

অটিজম ও প্রতিবন্ধিতা: সহায়তার গ্রহীতা নয়, সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার বাংলাদেশের

অটিজম ও প্রতিবন্ধিতা: সহায়তার গ্রহীতা নয়, সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

অটিজম ও প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের কেবল সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক জীবনের সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অটিজমবিষয়ক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতীয় ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা জরুরি। পাশাপাশি প্রমাণভিত্তিক সমাধান গ্রহণ, দক্ষ জনবল তৈরি এবং উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের সহযোগিতা যেন টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে অটিজম ও প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।