বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ

তেলের মূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী যুব মজলিসের মানববন্ধন

তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর-২০২৬ ইং, শুক্রবার দুপুর দুইটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ, দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিভিন্ন এলাকায় গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং ও ভুতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তাছাড়া, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অন্যায়ভাবে বাসমালিক কর্তৃক অযৌক্তিক বাসভাড়া নির্ধারণ, হাফ পাস নিয়ে তামাশা, ফুটপাত দখল ও কিশোরগ্যাংয়ের তান্ডবের ব্যাপারে সরকারের উদাসীনতার প্রতিবাদ জানান।

ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ। জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি আহমদ যোবায়ের তানভীর, মহানগর সহ-সভাপতি মুহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, সদর থানা সহ-সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম পাটওয়ারী, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ইসলামী যুব মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন, সহ-সভাপতি মুফতী সাঈদ আল-মাহবুব, প্রমুখ।