বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ

‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’

‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’

জামায়াতকে ইঙ্গিত করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’

তিনি বলেন, জনগণের ভোটে গঠিত সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সততা এরই মধ্যে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। তাঁর নেতৃত্বের গতিপথ রোধ করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের জ্বালানি খাত প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার উদ্দেশ্যে নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। তবে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।