বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদার ইউএনজিএর নারী নেতাদের প্ল্যাটফর্মে বক্তব্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদার ইউএনজিএর নারী নেতাদের প্ল্যাটফর্মে বক্তব্য
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও বক্তব্য দেন।

বক্তব্যে খলিলুর রহমান বলেন, নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূলধারায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, “নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।”

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) ও ইউএন উইমেনের বিশেষ উদ্যোগ হিসেবে ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন।

আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পরস্পরসংযুক্ত ও জটিল বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করা এই প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য।