বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ

খান ইউনিসে হামাসের অর্থ বিভাগের প্রধান নিহতের দাবি ইসরায়েলের

খান ইউনিসে হামাসের অর্থ বিভাগের প্রধান নিহতের দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী।

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো একটি হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মোহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সামরিক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, প্রায় এক দশক ধরে খান ইউনিস এলাকায় সক্রিয় ছিলেন আবু আলওয়ান। হামাসের বিভিন্ন শাখা ও বিভাগের অর্থায়ন এবং বাজেট ব্যবস্থাপনায় তিনি সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আবু আলওয়ানের সরাসরি নির্দেশনায় হামাসের সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ১০০ কোটি শেকেলের বেশি অর্থ, যা প্রায় ৩৩ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ, স্থানান্তর করা হয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাসের সাংগঠনিক কাঠামো সচল রাখা ও সংগঠনটির কার্যক্রম টিকিয়ে রাখতে আবু আলওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং তিনি ছিলেন অন্যতম প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী।

সূত্র: আল জাজিরা