বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, সেপ্টেম্বরের সর্বোচ্চ

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, সেপ্টেম্বরের সর্বোচ্চ

হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।

একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।