বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ

নৈতিক শিক্ষার ঘাটতিতে সমাজে অবক্ষয় বাড়ছে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষার ঘাটতিতে সমাজে অবক্ষয় বাড়ছে: সমাজকল্যাণমন্ত্রী
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি- পিআইডি

নৈতিক শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ায় সমাজে নানা ধরনের অধঃপতন ও অবক্ষয় দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার ঘাটতি থাকলে ভালো-মন্দের মৌলিক পার্থক্য বোঝার সক্ষমতা কমে যায়। শিশুদের শিক্ষা ও মৌলিক বিকাশে রাষ্ট্রের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তবে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে অনেক শিশু মাঝপথে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, সুবিধাবঞ্চিত পথশিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।