বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী দ্বীনি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৪’তলা বিশিষ্ট আধুনিকমানের একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুরু উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ বায়েজিদ বোস্তামী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, মাদ্রাসার সাবেক সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহসানুল হাবিব ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিগণ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে ও শ্রেণিকক্ষ সংকট দূর করতেই সরকারি অর্থে ৪’তলা ভিত্তির ১’তলা বিশিষ্ট একাডেমিক ভবন ১’ কোটি ৩২’ লাখ টাকায় নির্মাণ করা হবে।