বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান

প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন  পিবিআই এর এসআই মনজুর রহমান

মোঃ আবু কাওছার মিঠু নিজস্ব প্রতিবেদক:

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য-নিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসীয় অবদানের স্বীকৃতি স্বরূপ “প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) সেবা” পেয়েছেন এসআই মনজুর রহমান।
গতকাল সোমবার ২১ সেপ্টেম্বর এই পদকে ভূষিত হন তিনি।

২০২৫ সালে পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলায় যোগদানের পর বহুল আলোচিত মামলা ডিটেকশন, ডাকাত দল গ্রেপ্তার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন‘ প্রতারক চক্র গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মনজুর রহমান
তার এসব অবদানের জন্য এ পদক পেয়েছেন তিনি।

এ ব্যাপারে এসআই মনজুর রহমান বলেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা, সততা, ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে আজকে আমাকে (পিপিএম) “সেবা পদকে ভূষিত করেছেন, আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।
এই পদক আমাকে আরো অনেক ভালো কাজ করার দিকে এগিয়ে নিয়ে যাবে।