বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:১০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মোহাম্মদ আসাদ :

দৈনিক মানবকণ্ঠের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম কাশি কর্তৃক মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ভিত্তিহীন সেই মামলা অবিলম্বে প্রত্যাহার ও কথিত মামলাবাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মুখে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের পক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী বকশীগঞ্জের একজন পরিচ্ছন্ন সংবাদকর্মী। তিনি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকেন। চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং তাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যেই এই মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

তথ্যসূত্রে জানা যায়, একটি দাগের সম্পত্তি বি.আর.এস. রেকর্ড নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্ত রেকর্ড প্রচার থাকাবস্থায় ১৯৯০ সালের দিকে বকশীগঞ্জ থানায় চলাচলের জন্য রাস্তা নির্মিত হয়। অতঃপর ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদাশ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী এবং ফুফু শাশুড়িসহ ৩৩ শতাংশ জমি ক্রয় করিয়া বাড়িঘর উত্তোলন করিয়া ভোগদখল করা অবস্থায় ইতিপূর্বে দাদাশ্বশুর ও শ্বশুর মৃত্যুবরণ করেন। পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হলেও খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার নামে কর্তন না করায় কৌশলে মামলাবাজ কাশি রাস্তার জমি খারিজ করিয়া লয় এবং সাংবাদিক হিলারী উক্ত সম্পত্তির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তাকে ১ নম্বর আসামি করে সিআর মামলা দায়ের করে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমিন, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সমকালের সাংবাদিক মাসুদুল হাসান, আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি এমদাদুল হক লালন, নয়া দিগন্ত প্রতিনিধি আল মুজাহিদ বাবু, দৈনিক মানবজমিন প্রতিনিধি আশরাফুল হায়দার, আমার দেশ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেশের কণ্ঠের প্রতিনিধি সালাম মাহমুদ, রূপালি বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফা গাজী, আগামীর সময়ের প্রতিনিধি রাসেল রানা, সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক রিপন রাজ, সকালের সময়ের প্রতিনিধি জামিল মিয়া, আজকের বসুন্ধরা প্রতিনিধি ইমরান মাহমুদ, প্রাইম টিভির প্রতিনিধি সাদিয়া ইসলাম, গণকণ্ঠের প্রতিনিধি ইমরান মিয়া, সাংবাদিক মারুফ হাসান, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক তাহের, মনোহার আলী প্রমুখ।