বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ

৩ দাবি মানলে ঢাকায় ককটেল ফুটবে না: পাটওয়ারী

৩ দাবি মানলে ঢাকায় ককটেল ফুটবে না: পাটওয়ারী

১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করছে না, বিএনপির এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারসহ তিনটি দাবিতে তারা রাজপথে আন্দোলন করছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নেভি গলিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে না—এ কথা ঠিক নয়। তার দাবি, আগের দিনও দুটি মিছিল হয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট শুরু থেকেই এ অবস্থানের কথা বলে আসছে।’

আন্দোলনের দাবিগুলো তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার—এই তিনটি দাবিতে আমরা রাজপথে আছি। সরকার এখনো আমাদের দাবিগুলো মানছে না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সরকার এসব দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না। তার বক্তব্য অনুযায়ী, দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বাদ দেওয়ার পথ তৈরি হবে এবং এর ফলে এ ধরনের সহিংসতার সুযোগও থাকবে না।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। মূল্যবৃদ্ধির পাশাপাশি দলটির রাজনৈতিক দাবিগুলোও সমাবেশে তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী।