বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ

নরসিংহপুরে পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪২

নরসিংহপুরে পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংহপুর এলাকায় রাতভর বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের সরাসরি নেতৃত্বে নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, এলাকাটির চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সানীর আস্তানায় অভিযানটি চালানো হয়।

অভিযানে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যরা।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও চলবে।