বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা
ইরানের ২৭ এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত

ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ইরানের এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের বিধিনিষেধের মুখে পড়বে। এর আগে প্রায় দুই সপ্তাহ আগে ইরানের ২৭টি এয়ারলাইনসকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। আগামী দুই দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে ইরানকে আরও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই পরিকল্পনায় দেশটির ব্যাংকিং ও বাণিজ্য খাতের পাশাপাশি প্রযুক্তি, বিমান চলাচল এবং নৌপরিবহন খাতকে নিষেধাজ্ঞার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।