বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ

৯২ পুলিশ সদস্য পাচ্ছেন পুলিশ পদক

৯২ পুলিশ সদস্য পাচ্ছেন পুলিশ পদক

সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা, পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

চারটি পৃথক ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো—‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।