বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র হামলা চালালে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে ইরান এবার ভিন্ন কৌশলে পালটা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির এক মুখপাত্র এ সতর্কবার্তা দেন।

আইআরজিসির ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পালটা আক্রমণের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হবে। পাশাপাশি নতুন সক্ষমতার অস্ত্র ব্যবহার করা হবে, যা বিশ্বকে বিস্মিত করবে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ভবিষ্যৎ হামলায় আগের লক্ষ্যবস্তুগুলোর পাশাপাশি নতুন কিছু স্থাপনাকেও টার্গেট করা হতে পারে। এসব লক্ষ্যবস্তুতে এখনো কোনো হামলা চালানো হয়নি। দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলার জন্যও আইআরজিসি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বরাত দিয়ে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য ওই পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক সময়ে কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে ঘিরে ইরানের বিচ্ছিন্ন হামলার ঘটনাও অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে চাপ সৃষ্টির অংশ হিসেবে দুই পক্ষের মধ্যে পালটাপালটি অবরোধও চলছে।

সূত্র: আল আরাবিয়া