বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ

এমপি গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রী মাকছুদার ১ দিনের রিমান্ড

এমপি গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রী মাকছুদার ১ দিনের রিমান্ড
পুলিশি হেফাজতে গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।