বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ

সাঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী মাছিদুল ইসলামের দোয়া ও সমর্থন কামনা

সাঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী মাছিদুল ইসলামের দোয়া ও সমর্থন কামনা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ সাথালিয়া) সাধারণ সদস্য পদে প্রার্থী হিসেবে মোঃ মাছিদুল ইসলাম মজিদুল এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

নির্বাচনকে সামনে রেখে মোঃ মাছিদুল ইসলাম মজিদুলের পক্ষ থেকে একটি প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। এতে ‘ভোট আপনার, সেবা ও উন্নয়নের দায়িত্ব আমার’—এমন স্লোগান তুলে ধরা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডের মানুষের পাশে থেকে সেবা ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

প্রচারপত্রে মোঃ মাছিদুল ইসলাম মজিদুলকে এম.এ. এবং এল.এল.বি অধ্যয়নরত হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া নির্যাতিত-নিপীড়িত, অধিকারবঞ্চিত, দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়েছে।

প্রচারপত্রে তাকে এলাকার মানুষের আপনজন ও সাবেক ছাত্রনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

এলাকাবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন মোঃ মাছিদুল ইসলাম মজিদুল। প্রচারপত্রের মাধ্যমে তিনি ৪ নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।